ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ট্রাম্পের সতর্কবার্তা কি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা এবং তার আশপাশের আকাশসীমাকে বন্ধ ঘোষণা করা উচিত। নিকোলাস মাদুরোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই নতুন অবস্থান দুই দেশের সম্পর্ক আরও সংকটময় করে তুলেছে। অনেকেই আশঙ্কা করছেন, এতে দ্রুত সামরিক সংঘাতও ছড়িয়ে পড়তে পারে।

শনিবার ট্রুথ সোশ্যালএ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘সব এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানবপাচারকারীদের বলছিভেনেজুয়েলার ওপর এবং চারপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিসেবে বিবেচনা করুন।’ তবে তিনি এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি।

ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের বিপুল সেনা মোতায়েনের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজও রয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য মাদক পাচার দমন করা। কিন্তু কারাকাস বলছে, বাস্তবে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের চেষ্টা করছে।

সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার তথাকথিত মাদকবাহী ২০টির বেশি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। তবে যেসব নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলো মাদক পাচার কিংবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপএমন কোনো প্রমাণ ওয়াশিংটন প্রকাশ করেনি।

ক্রমবর্ধমান সামরিক তৎপরতার কারণে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ ভেনেজুয়েলার আকাশসীমায় বেসামরিক ফ্লাইট পরিচালনাকারীদের ‘অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ ও ‘বাড়তি সামরিক কার্যক্রম’ সম্পর্কে সতর্ক করে। এই সতর্কতার পর দক্ষিণ আমেরিকার ছয়টি প্রধান এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে ক্ষুব্ধ হয়ে কারাকাস স্পেনের আইবেরিয়া, পর্তুগালের ট্যাপ, কলম্বিয়ার অ্যাভিয়ানকা, লাতাম, গোল এবং তুর্কিশ এয়ারলাইন্সকে নিষিদ্ধ ঘোষণা করে। ভেনেজুয়েলার অভিযোগএয়ারলাইন্সগুলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে অংশ নিচ্ছে

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ট্রাম্পমাদুরোর মধ্যে টেলিফোনে কথা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে সম্ভাব্য এক বৈঠক নিয়েও আলোচনা হয়েছেভেনেজুয়েলায় স্থলপথে মাদক পাচার রোধে নতুন পদক্ষেপ ঘোষণার একদিন পরই ট্রাম্প মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ট্রাম্পের সতর্কবার্তা কি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে?

আপডেট সময় ০২:৩৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫