ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ট্রাম্পের ঘুমের অভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য ভ্যান্সের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ভ্যান্সের মতে, নিজের চেয়ে ৪০ বছরের কম বয়সী লোকজনের চেয়েও বেশি শক্তি ট্রাম্পের। প্রেসিডেন্টের জীবনশক্তি ‘অবিশ্বাস্য’।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘুমের অভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তার মতে, নিজের চেয়ে ৪০ বছরের কম বয়সী লোকজনের চেয়েও বেশি শক্তি ট্রাম্পের। প্রেসিডেন্টের জীবনশক্তি ‘অবিশ্বাস্য’।

এনডিটিভি শুক্রবার জানায়, একটি পডকাস্টে কথা বলার সময় ট্রাম্পের সঙ্গে বিদেশ সফরের অভিজ্ঞতা স্মরণ করেন ভ্যান্স।

তিনি বলেন, ’২৩ ঘণ্টার এসব আন্তর্জাতিক সফরের একটিতে আপনি ট্রাম্পের সঙ্গে গেলেন। আপনি সৌভাগ্যবান হলে তিনি দুই ঘণ্টা ঘুমাবেন।

‘আপনার ভাগ্য সুপ্রসন্ন না হলে তিনি এয়ার ফোর্স ওয়ানে ঘোরাফেরা করবেন।‘

ট্রাম্পের এমন অভ্যাসের কথা এর আগেও বলেছেন কয়েকজন। তাদের একজন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড।

তুলসির মতে, ট্রাম্প একেবারে ‘ক্লান্তিহীন’।

সিএনএনের প্রধান হোয়াইট হাউসে করেসপনডেন্ট কেইটলান কলিন্স জানান, রাতে ঘুমান না ট্রাম্প। তিনি রাতের বেলায় কথা বলার জন্য লোকজনকে কল দেন।

একই বিষয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, ‘আমি জানি না, তিনি এটা কীভাবে করেন। আমি বলতে চাইছি, আমরা কেউই জানি না, তিনি কখন ঘুমান।

‘তিনি সবসময় কাজ করেন এবং এটি তার জন্য ধারাবাহিক।’

বন্ডির মতে, ট্রাম্পের সঙ্গে পাল্লা দিয়ে পারেন না হোয়াইট হাউসের কর্মীরা।

৭৯ বছর বয়সী ট্রাম্পের প্রশংসা করে ভ্যান্স বলেন, চলতি মেয়াদে তিনি চার বছরের জন্য অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। যতটা বেশি করা যায়, তার নজর সেই দিকে।

তিনি আরও বলেন, ‘তবে তিনি আসলেই কম ঘুমান এবং (তারপরও) তার চেয়ে ৪০ বছরের কম বয়সী যে কারোর চেয়ে শক্তি বেশি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ট্রাম্পের ঘুমের অভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য ভ্যান্সের

আপডেট সময় ০৬:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫