ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বৈশাখী মেলায় লাখো মানুষের ঢল Logo মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ Logo ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির Logo অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব Logo পরমাণু ইস্যুতে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, প্রত্যাখ্যান ইরানের Logo ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রুপ Logo বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ Logo সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে: পেজেশকিয়ান Logo কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম Logo হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যে বেইজিং সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রুপ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক অভিনব অনলাইন প্রচারণায় নেমেছে ইরান। বিভিন্ন মিম এবং পপ-কালচারকে হাতিয়ার করে মার্কিন প্রেসিডেন্টকে বিদ্রুপ করছে ইরানি কূটনৈতিক হ্যান্ডেলগুলো।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করেছে, যেখানে ট্রাম্পকে অবরোধের মধ্যে জাহাজ চলাচলের জন্য আকুতি জানাতে দেখা যায়। ভিডিওটিতে সুর করে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যদি আমাকে বাধা দাও, তবে আমিও তোমাকে আটকে দেব। এই পোস্টটির ক্যাপশনে এটিকে ট্রাম্পের গাওয়া ‘জনপ্রিয় সঙ্গীত’ হিসেবে পরিহাস করা হয়েছে।

বিদ্রুপের এখানেই শেষ নয়। অপর এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর এক ‘হতভাগা জলদস্যু’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে। সেখানে দেখা যায়, ট্রাম্প সমুদ্রের মাঝখানে অসহায়ভাবে আটকে আছেন। এদিকে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলও এই মিম যুদ্ধে যোগ দিয়েছে। তারা ইরানের নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরে এক বার্তায় জানিয়েছে, পারস্য উপসাগরের ‘লাল মৌমাছি’ তথা দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলো এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প একসময় দাবি করেছিলেন ইরানের নৌবাহিনী নিঃশেষ হয়ে গেছে, কিন্তু এখন তারা সেই ‘ঝাঁকে ঝাঁকে’ আক্রমণের মুখেই পিছু হটতে বাধ্য হচ্ছে। পোস্টটির শেষে জনপ্রিয় বলিউড সংলাপের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এগুলো কেবল শুরু, আসল নাটক এখনো বাকি আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বৈশাখী মেলায় লাখো মানুষের ঢল

ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রুপ

আপডেট সময় ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক অভিনব অনলাইন প্রচারণায় নেমেছে ইরান। বিভিন্ন মিম এবং পপ-কালচারকে হাতিয়ার করে মার্কিন প্রেসিডেন্টকে বিদ্রুপ করছে ইরানি কূটনৈতিক হ্যান্ডেলগুলো।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করেছে, যেখানে ট্রাম্পকে অবরোধের মধ্যে জাহাজ চলাচলের জন্য আকুতি জানাতে দেখা যায়। ভিডিওটিতে সুর করে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যদি আমাকে বাধা দাও, তবে আমিও তোমাকে আটকে দেব। এই পোস্টটির ক্যাপশনে এটিকে ট্রাম্পের গাওয়া ‘জনপ্রিয় সঙ্গীত’ হিসেবে পরিহাস করা হয়েছে।

বিদ্রুপের এখানেই শেষ নয়। অপর এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর এক ‘হতভাগা জলদস্যু’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে। সেখানে দেখা যায়, ট্রাম্প সমুদ্রের মাঝখানে অসহায়ভাবে আটকে আছেন। এদিকে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলও এই মিম যুদ্ধে যোগ দিয়েছে। তারা ইরানের নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরে এক বার্তায় জানিয়েছে, পারস্য উপসাগরের ‘লাল মৌমাছি’ তথা দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলো এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প একসময় দাবি করেছিলেন ইরানের নৌবাহিনী নিঃশেষ হয়ে গেছে, কিন্তু এখন তারা সেই ‘ঝাঁকে ঝাঁকে’ আক্রমণের মুখেই পিছু হটতে বাধ্য হচ্ছে। পোস্টটির শেষে জনপ্রিয় বলিউড সংলাপের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এগুলো কেবল শুরু, আসল নাটক এখনো বাকি আছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481