ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষ্য, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই।’

সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল।

তার ভাষায়, ‘তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই… আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?’

তিনি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ‘বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের’ ভিত্তিতে গড়ে উঠেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে ‘খুব সম্মান করেন’ এবং তাকে ‘খুব গুরুত্বপূর্ণ’ মনে করেন বলেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।

পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়।’

গার্ডিয়ান বলছে, জেলেনস্কির এই সাক্ষাৎকারটি নেওয়া হয় কিয়েভের মারিনস্কি প্রাসাদে। রুশ হামলার পর সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। তবে এরপরও হাসিমুখে জেলেনস্কি বলেন, ‘এটাই আমাদের বাস্তবতা। দেশের অন্যান্য স্থানের মতোই কিয়েভেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসা-যাওয়া করে।’

তিনি রাশিয়াকে ‘ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ’ চালানোর অভিযোগ এনে বলেন, ইউক্রেন যুদ্ধ চলাকালেই মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশে নতুন করে হামলা করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী

ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি

আপডেট সময় ১১:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষ্য, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই।’

সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল।

তার ভাষায়, ‘তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই… আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?’

তিনি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ‘বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের’ ভিত্তিতে গড়ে উঠেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে ‘খুব সম্মান করেন’ এবং তাকে ‘খুব গুরুত্বপূর্ণ’ মনে করেন বলেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।

পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়।’

গার্ডিয়ান বলছে, জেলেনস্কির এই সাক্ষাৎকারটি নেওয়া হয় কিয়েভের মারিনস্কি প্রাসাদে। রুশ হামলার পর সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। তবে এরপরও হাসিমুখে জেলেনস্কি বলেন, ‘এটাই আমাদের বাস্তবতা। দেশের অন্যান্য স্থানের মতোই কিয়েভেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসা-যাওয়া করে।’

তিনি রাশিয়াকে ‘ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ’ চালানোর অভিযোগ এনে বলেন, ইউক্রেন যুদ্ধ চলাকালেই মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশে নতুন করে হামলা করতে পারে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481