ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ঠেকাতে ভেনেজুয়েলার সেনাবাহিনীতে যোগ দিলেন ৫৬০০ নতুন সদস্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক চাপের মধ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা। নতুন করে আরও ৫ হাজার ৬০০ সেনা দেশটির সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। গত শনিবার (৬ ডিসেম্বর) তাদেরকে শপথবাক্য পাঠ করানো হয়।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ। পুলিশ সদস্য রয়েছে আরও ২ লাখ। লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীতে নতুন করে লোক নিয়োগের নির্দেশ দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফোনালাপে তিনি মাদুরোকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বড় নৌবহর মোতায়েন করেছে। সেই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে নৌযান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ২০টির বেশি হামলা চালানো হয়েছে।

এসব হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযান মাদক চোরাচালানে জড়িত। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

গত মাসে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ’ বলে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এরপর বহু আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়।

মাদুরো গত বুধবার বলেন, তিনি ১০ দিন আগে ট্রাম্পের সঙ্গে একটি ‘সৌহার্দ্যপূর্ণ’ ফোনালাপ করেছিলেন। ট্রাম্পও মাদুরোর সঙ্গে ফোনালাপের সত্যতা নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

ট্রাম্পকে ঠেকাতে ভেনেজুয়েলার সেনাবাহিনীতে যোগ দিলেন ৫৬০০ নতুন সদস্য

আপডেট সময় ১১:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক চাপের মধ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা। নতুন করে আরও ৫ হাজার ৬০০ সেনা দেশটির সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। গত শনিবার (৬ ডিসেম্বর) তাদেরকে শপথবাক্য পাঠ করানো হয়।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ। পুলিশ সদস্য রয়েছে আরও ২ লাখ। লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীতে নতুন করে লোক নিয়োগের নির্দেশ দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফোনালাপে তিনি মাদুরোকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বড় নৌবহর মোতায়েন করেছে। সেই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে নৌযান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ২০টির বেশি হামলা চালানো হয়েছে।

এসব হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযান মাদক চোরাচালানে জড়িত। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

গত মাসে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ’ বলে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এরপর বহু আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়।

মাদুরো গত বুধবার বলেন, তিনি ১০ দিন আগে ট্রাম্পের সঙ্গে একটি ‘সৌহার্দ্যপূর্ণ’ ফোনালাপ করেছিলেন। ট্রাম্পও মাদুরোর সঙ্গে ফোনালাপের সত্যতা নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481