ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ: একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। তা নিয়েই আলোচনা চলছে ক্রিকেট-পাড়ায়। এবার যুক্ত হয়েছে নতুন সংকট। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা জটিলতায় আটকে আছে একাধিক অংশগ্রহণকারী দল। বিশেষ করে ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।

যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার রয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলো বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েছে। তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার কথা। হাতে সময় রয়েছে মাত্র ৩০ দিন। ফলে ভিসা অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ। ভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি বোর্ড একসঙ্গে আইসিসিকে আবারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সমাধান চাইছে তারা।

ভিসা সংকটের মূল কারণ ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতি। ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা সেবায় কড়াকড়ি আরোপ করে ভারত। এর প্রভাব পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ওপর।

তবে পাকিস্তান দল ভিসা নিয়ে তেমন চিন্তিত নয়। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ধারাবাহিকতায় আইসিসি ইভেন্টেও হাইব্রিড মডেল অনুসরণ করছে দুই বোর্ড। সে অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। পাঁচটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। প্রতিটি গ্রুপের সেরা দুদল উঠবে সুপার এইটে। ৩ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে, অন্যথায় আহমেদাবাদে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

আপডেট সময় ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬