ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে জেলার সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মরহুম আমিনুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৩৩) ও নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৮) এবং নাগরপুর উপজেলার চর লক্ষীপুর এলাকার অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র, প্রার্থীদের মূল সার্টিফিকেট জব্দ করা হয়। আটকদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র ও চাকরি দেওয়ার নামে টাকা আদান-প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।

র‌্যাব কমান্ডার কাওসার বাঁধন বলেন, ‘বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুবকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে বেল্লাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে ঢাকার শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬