ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জোট নিয়ে এনসিপি’র মধ্যে বইছে ‘ঝড়’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান কি জোটবদ্ধভাবে নাকি আলাদাভাবে হবে এ নিয়ে গত তিনদিন থেকে রাজনীতির মাঠে জোর আলোচনা চলছে। বিএনপির সঙ্গে একটি সমঝোতা হতে পারে প্রথমে শোনা গেলেও গত দুইদিন থেকে এনসিপির নেতা নেত্রীর বক্তব্যেই প্রকাশ পেয়েছে দলের একটি অংশ জামায়াতের সঙ্গে জোটে যেতে চাইলে আরেকটি অংশ যেতে চান না। জামায়াতের সঙ্গে এনসিপির একটি শীর্ষ পর্যায়ের বৈঠকে আসন বন্টন নিয়েও আলোচনা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। এনসিপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই
স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ইতোমধ্যেই জানিয়েছেন। যেমন আসিফ মাহমুদ সজীব, মাহফুজ আলম।

জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত নেওয়ায় দলটির প্রায় এক-তৃতীয়াংশ নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তাঁরা। তাঁরা বলছেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে মনোনয়ন ফরম বিক্রি করে জামায়াতের সঙ্গে জোট করার সিদ্ধান্ত হবে দেশের জনগণের সঙ্গে গাদ্দারি। এতে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন এনসিপির ৩০ নেতা। তার ওপর জামায়াতের সঙ্গে সমঝোতায় যেতে চাচ্ছেন না এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম ও তাজনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা।

দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন চিঠির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এনসিপির ঘোষিত আদর্শ এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা থেকেই এই আপত্তি জানানো হয়েছে।

চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। নেতারা আরও মনে করিয়ে দেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা ও গণহত্যার ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জারা।

তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে লড়াইয়ের ঘোষণার পর থেকেই আলোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জারার পর দলের আরও দুই নেত্রী সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রহস্যময় স্ট্যাটাস। মাহমুদা মিতু লিখেছেন, এই জুলাই এমনি এমনি আসেনি। এই নাহিদ ইসলামের থাইয়ের রক্ত জমাট দাগ আমরা ভুলিনি। উই বিলিভ (we believe) নাহিদ ইসলাম।

শনিবার (২৭ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন,‘বিভিন্ন রাজনৈতিক দল—বিএনপি, জামায়াত এবং আরও অন্যান্য দলের সঙ্গে আমাদের জোট গঠন বা আসন সমঝোতার বিষয়ে আলাপ-আলোচনা চলমান রয়েছে।’

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে এনসিপি দল থেকে নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে। চট্রগ্রামের এক বহুল আলোচিত নেতা রয়েছেন এ তালিকায়।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। রবিবার (আজ) ঘোষণা দেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জোট নিয়ে এনসিপি’র মধ্যে বইছে ‘ঝড়’

আপডেট সময় ১১:২৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫