ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জুলাই হত্যা মামলাসহ একাধিক অভিযোগে জাতীয় পার্টির নেতা গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতির অভিযোগে অভিযুক্ত শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদুল হক মনিকে বুধবার (৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার মনি ডিএমপির সাবেক বিতর্কিত কমিশনার (২০১৫–২০১৯) এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত। সেই প্রভাবকে পুঁজি করে এবং ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে তিনি ব্যাপক ক্ষমতাবলে বিভিন্ন অনিয়ম ও অবৈধ সম্পদ গঠনে জড়িত ছিলেন। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানায়, মনি বহুদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে। এছাড়া সহিংস ঘটনার দিক থেকেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার মনির গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার তালুকপাড়ায়। পুলিশ জানিয়েছে, যারা মনির প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জুলাই হত্যা মামলাসহ একাধিক অভিযোগে জাতীয় পার্টির নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫