ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদে সই করবে না বলে জানিয়েছে বামপন্থী চারটি রাজনৈতিক দল। বুধবার (১৫ অক্টোবর) দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদের সংবিধানের চার মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)।

অন্যদিকে গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে—এটি নিশ্চিত করা না হলে তারা স্বাক্ষর করবে না।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আগামীকালের মধ্যে যদি আমাদের এই অবস্থান প্রতিফলিত করে জুলাই সনদে সংশোধন আনা না হয়, তাহলে আমরা এতে স্বাক্ষর করব না।’

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রতিফলিত হয়নি, তাই আমরা এতে স্বাক্ষর করব না।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদের ৮৪ দফা সুপারিশের মধ্যে চারটি বাম দলের ভিন্নমত বা নোট অব ডিসেন্টের ব্যাখ্যাগুলোও অন্তর্ভুক্ত করা হয়নি।’

বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘আমরা কয়েকটি অঙ্গীকারের বিরোধিতা করেছি, যার মধ্যে একটি হলো—জুলাই সনদকে কোনো আদালতে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই কারণেও আমরা এতে স্বাক্ষর করব না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

আপডেট সময় ১১:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫