ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জুরিখ থেকে ফাইনালের মঞ্চে, বিশেষ ট্রাংকে বিশ্বকাপ ট্রফি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার ফিফা বিশ্বকাপ ট্রফি। এবারও পৌঁছাবে ফাইনালের ভেন্যুতে বিশেষ আয়োজনে।

সুইজারল্যান্ডের জুরিখে সংরক্ষিত ট্রফিটি নিউ ইয়র্ক-নিউ জার্সির ফাইনাল ভেন্যুতে নেওয়া হবে বিশেষভাবে তৈরি লুই ভিতঁর বিলাসবহুল ট্রাংকে। বিশ্বকাপ ট্রফি বহনের জন্য ট্রাংকটি ডিজাইন করেছে ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস লুই ভিতঁ। ট্রাংকটির সামনের অংশে রয়েছে সোনালি রঙের ‘ভি’ অক্ষর, যা ‘ভিক্টরি’ ও ‘ভিতঁ’-এর প্রতীক। এ ছাড়া এতে ব্যবহার করা হয়েছে ব্র্যান্ডটির স্বাক্ষর মনোগ্রাম প্যাটার্ন এবং সোনার প্রলেপ দেওয়া পিতলের কর্নার প্রোটেক্টর।
ট্রাংকটির ভেতরের অংশ বেইজ রঙের চামড়ায় মোড়ানো। লুই ভিতঁ ও ফিফার দীর্ঘদিনের অংশীদারত্বের স্মারক হিসেবে এতে একটি বিশেষ প্যাঁচও যুক্ত করা হয়েছে।
সাধারণত মূল বিশ্বকাপ ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। ফাইনাল ম্যাচ উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রফিটি বিশেষ এই ট্রাংকে করে স্টেডিয়ামে আনা হবে।
এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বহনের ট্রাংক ডিজাইন করল লুই ভিতঁ। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছিল ফরাসি প্রতিষ্ঠানটি।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জুরিখ থেকে ফাইনালের মঞ্চে, বিশেষ ট্রাংকে বিশ্বকাপ ট্রফি

আপডেট সময় ১০:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬