ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াত জোটের নীতি ও আদর্শ খিচুড়িমার্কা: চরমোনাই পীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী ও তার জোটের নীতি, আদর্শ খিচুড়িমার্কা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের দলীয় প্রার্থী আতিকুর রহমান খানের নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন।

রেজাউল করীম বলে, ‘জামায়াত ও জামায়াত জোট কোন নীতি ও আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। আমি পরিষ্কারভাবে বলছি, আমাদের গ্রামে একটি কথা আছে, ডাল-চাল মিশালে হয় খিচুড়ি। জামায়াত জোটের নীতি ও আদর্শও খিচুড়িমার্কা। এই খিচুড়িমার্কা নীতি ও আদর্শের মাধ্যমে কখনো দেশের উন্নয়ন হতে পারে না, উন্নত হতে পারে না।’

কোন দল কী নীতি-আদর্শে দেশ পরিচালনা করতে চায়, তা উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলামী নীতি ও আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে। আওয়ামী লীগ চেয়েছিল ধর্মনিরপেক্ষতার মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। বিএনপি চায় জাতীয়তাবাদ, তার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে। অন্যান্য বাম দলের নিজ নিজ নীতি ও আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। কিন্তু জামায়াত ও জামায়াত জোট কোন নীতি ও আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, এটা আমাদের কাছে পরিষ্কার নয়।’

রেজাউল করীম আরও বলেন, ‘এ জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ যে সিদ্ধান্তে দাঁড়িয়েছে, আমরা তাঁদের সঙ্গে থেকে, ধোঁকাবাজির সঙ্গে ক্ষমতায় যাওয়ার সহযোগী, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে পারি না।’

মুন্সিগঞ্জ-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতিকুর রহমান খানের সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ-১ আসনের নির্বাচনী সমন্বয়কারী মো. মইনুদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন লস্করপুর, শ্রীনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাকসুদুর রহমান, সিরাজদিখান উপজেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা ওবায়দুল হক, শ্রীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াত জোটের নীতি ও আদর্শ খিচুড়িমার্কা: চরমোনাই পীর

আপডেট সময় ০১:৫৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬