ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘জামায়াত এমন কিছু আসন ছাড়ছে, চূড়ান্ত তালিকায় শুধু দীর্ঘশ্বাস বাড়বে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেছেন, জামায়াতকে এমন কিছু আসন ছেড়ে দিতে হচ্ছে, যার ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের পর অনেকের শুধু দীর্ঘশ্বাস বাড়বে। তবে এটিই সমঝোতার বাস্তবতা, দেশের বৃহত্তর স্বার্থে তা হাসিমুখে মেনে নেওয়া উচিত। রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নূর মোহাম্মদ আবু তাহের বলেন, আসন বণ্টন ইতোমধ্যে মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। বর্তমানে মাত্র ১০ থেকে ১২টি আসনে শেষ মুহূর্তের সমন্বয় চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে হাহুতাশ বা উত্তেজনাপূর্ণ বক্তব্য দেখা যাচ্ছে, তার কোনো প্রভাব সমঝোতার টেবিলে পড়ছে না। প্রত্যেক রাজনৈতিক দল বাস্তবতার আলোকে দরকষাকষির মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করছেন। এই সমঝোতা দীর্ঘমেয়াদি এবং এর প্রভাব সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিতব্য সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দৃশ্যমান হবে। যারা বর্তমানে ত্যাগ স্বীকার করছেন, তাদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে আরও সুযোগ আসবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অ্যাক্টিভিস্টের লেখালেখি নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ দলের স্বার্থে কথা বলছে, যা স্বাভাবিক। তবে অন্য দলকে বিভিন্ন নেতিবাচক ট্যাগ দেওয়া রাজনৈতিক শালীনতার পরিপন্থী। কেউ বঞ্চিত হলে আগে নিজ দলের কাছে জবাবদিহি চাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও লেখেন, জোট সম্প্রসারিত হওয়া বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা। আগামী সংসদ নির্বাচনের ফলাফল সময়ই বলে দেবে, তবে আজকের দিন রাজনীতির গতিধারা বদলে দেবে নিঃসন্দেহে। এ সময় ১০ দলীয় নির্বাচনী মোর্চাকে অভিনন্দন জানিয়ে সবাইকে একসঙ্গে বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘জামায়াত এমন কিছু আসন ছাড়ছে, চূড়ান্ত তালিকায় শুধু দীর্ঘশ্বাস বাড়বে’

আপডেট সময় ১২:৩২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫