ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াতে ইসলামীর নায়েবে আমির হচ্ছেন এটিএম আজহার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
দলটির নীতি নির্ধারনী পর্যায়ের একাধিক নেতা সময় সংবাদকে জানান, মগবাজারে দলের কেন্দীয় কার্যালয়ে শনিবার সকালে কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ২০২৬-২৮ মেয়াদে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালনের জন্য এটিএম আজহারুল ইসলামের নাম প্রস্তাব করেছেন।

নেতারা আরও বলেন, দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিটির কার্যক্রম অনুযায়ী যেকোনো সময়ে নায়েবে আমির হিসেবে শপথ গ্রহণ করবেন এটিএম আজহারুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধকালে রংপুরে সংঘটিত গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতনসহ মোট ছয়টি মানবতাবিরোধী অপরাধে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরবর্তীতে ২০২০ সালের ১৯ জুলাই তিনি রিভিউ আবেদন করেন, যেখানে ১৪টি যুক্তি তুলে ধরা হয়।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে দেশের পট পরিবর্তন হয়। এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এটিএম আজহারের আপিল শুনানির অনুমতি দেন। নিয়মিত আপিলের শুনানি শেষে ২৭ মে আদালত রায় ঘোষণা করেন, যেখানে তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়। ফলে প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর গত ২৮ মে কারামুক্ত হন আজহারুল ইসলাম। কারামুক্ত হওয়ার পর তাকে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত করে জামায়াত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির হচ্ছেন এটিএম আজহার

আপডেট সময় ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫