ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে এবার নাহিদকে ১৭০ নেতার চিঠি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় আপত্তি জানিয়ে কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর বিপরীতে দলটির কেন্দ্রীয় কমিটির ১৭০ জন নেতা জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতার পক্ষে অবস্থান জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে তারা এ চিঠি দেন। যদিও সূত্র বলছে, চিঠিদাতাদের সংখ্যা ১৭০ এরও বেশি।

জানা গেছে, জোটে আপত্তি জানিয়ে ৩০ নেতার চিঠির বিষয়টি প্রকাশের কথা না থাকলেও তা প্রকাশ করায় তাদের অভ্যন্তরে মতবিরোধ তৈরি হয়। এরপর পাল্টা স্বাক্ষর নেওয়া শুরু করেন জামায়াতের সঙ্গে জোটের পক্ষে থাকা নেতারা।

আরও পড়ুন: জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আখতার

সম্মতি দেওয়া নেতারা চিঠিতে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আমরা বিশ্বাস করি, আপনার (নাহিদ) দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে, যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা আরো সুদৃঢ় করবে। এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ও যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন।

এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আরিফুল ইসলাম আদীব, জাভেদ রাসীন, আরিফুর রহমান তুহিন, সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, মাহিন সরকার, এহতেশাম হক, আশিকিন আলম, ডা. আবদুল আহাদ, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আলী নাসের খান, আলাউদ্দিন মোহাম্মদ, দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জুবায়রুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ, কৈলাশ চন্দ্র রবিদাস প্রমুখ এ চিঠি দেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে এবার নাহিদকে ১৭০ নেতার চিঠি

আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫