ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াতের মহাসমাবেশ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দীতে হবে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত করবে। শনিবার ( ২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরার দাবিতে আয়োজন করা হচ্ছে।

বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

প্রাথমিকভাবে মহাসমাবেশের স্থান হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ নির্ধারণ করা হয়েছিল। তবে পরে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা এবং আগামী মহাসমাবেশ সফল করার বিষয়েও আলোচনা করা হয়। দেশের শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়েছে।

মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে কয়েকটি সাব কমিটিও কাজ করছে এবং জেলা-উপজেলা পর্যায় থেকে ঢাকায় লোক আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াতের মহাসমাবেশ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দীতে হবে

আপডেট সময় ০১:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫