ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াতের নতুন কমিটিতে ৪ নায়েবে আমির কারা?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ কার্যবর্ষের জন্য তাদের তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটিতে ৪ জনকে নায়েবে আমির এবং ৭ জনকে সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চ্যুয়াল বৈঠকে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে আমির নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ করান।

ঘোষিত নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন সাবেক সংসদ সদস্য। তারা হলেন: এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সাতজন সহকারী সেক্রেটারি জেনারেলের তালিকায় রয়েছেন: মাওলানা এটিএম মাছুম, সাবেক সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের সাথে বিস্তারিত পরামর্শের পর এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ পর্যায়ের নেতারা সশরীরে উপস্থিত থেকে এই প্রক্রিয়ায় অংশ নেন।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াতের নতুন কমিটিতে ৪ নায়েবে আমির কারা?

আপডেট সময় ০২:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬