ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জাবি ‘সি’ ইউনিটের ফল প্রকাশের তারিখ ঘোষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজ্জামেল হক।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মোবাইল বার্তায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

অধ্যাপক মোজ্জামেল হক বলেন, রোববার অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল। সি ইউনিটের ফলাফলের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, আশা করছি সোমবার দুপুরের মধ্যে ফল প্রকাশ করতে সক্ষম হব।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ছাত্রদের জন্য ২৩৩টি এবং ছাত্রীদের জন্য ২৩৩টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। এর মধ্যে ২০ হাজার ৪০১ জন ছাত্র এবং ২৭ হাজার ৯৭ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এ দিন মোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জাবি ‘সি’ ইউনিটের ফল প্রকাশের তারিখ ঘোষণা

আপডেট সময় ১১:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫