ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জাতীয় নির্বাচনের জন্য এ বছর খোলা মাঠে মাহফিল করবেন না আজহারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠেয় সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

শনিবার (৮ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আজহারী লিখেছেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠেয় আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’

পোস্টের কমেন্টে জনপ্রিয় ইসলামী এই আলোচক লেখেন, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়।

তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরি হয়েছে, আর অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি বাড়ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।’

আজহারী বলেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির আয়োজন যুক্তিযুক্ত হবে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি এ বছরের বিভাগীয় তাফসির মাহফিলগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিস্থিতিতে পুনরায় তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলো শুরু করা হবে, ইনশা আল্লাহ।

এছাড়া আজহারী তার সদ্য প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত থাকার কথাও জানান। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি এখন ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করছেন বলে উল্লেখ করেন তিনি।

শেষে তিনি দেশবাসীর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে লেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জাতীয় নির্বাচনের জন্য এ বছর খোলা মাঠে মাহফিল করবেন না আজহারী

আপডেট সময় ০৩:১৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫