ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জাকির নায়েকের ঢাকা সফর: ভারতের মন্তব্য নজরে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

জাকির নায়েকের ঢাকা সফর: ভারতের মন্তব্য নজরে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

চলতি নভেম্বরে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক। তবে বাংলাদেশে আসলে তার বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেয়া হবে বলে প্রত্যাশা করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের এ বিষয়ে করা মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।

শনিবার (১ নভেম্বর) বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম। তিনি বলেছেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেয়া উচিত নয়।’

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। ভারতে তিনি ওয়ান্টেড। তাই আমরা আশা করি যে তিনি যেখানেই যাবেন, সেই দেশের সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো পূরণ করবে।’

উল্লেখ্য, ঢাকার আগারগাঁও এলাকায় আগামী ২৮ ও ২৯ নভেম্বর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে জাকির নায়েকের একটি ইসলামী অনুষ্ঠান হতে পারে। ২০১৬ সাল পর্যন্ত ভারতে অবস্থান করা ৬০ বছর বয়সী এই ধর্মপ্রচারকের বিরুদ্ধে দেশটিতে ‘ঘৃণামূলক বক্তব্য’ ও অর্থ পাচারের মামলার পর তার চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়। এরপর তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।

অন্যদিকে ২০১৬ সালের ঢাকার হলি আর্টিজান হামলার পর ২ হামলাকারী তার বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে দাবির পর বাংলাদেশও জাকির নায়েককে নিষিদ্ধ করা হয়েছিল। তবে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ সরকারের অনেক সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্তও শিথিল হয়েছে। এমন প্রেক্ষাপটেই ঢাকায় আসতে পারেন জনপ্রিয় এই ইসলামিক বক্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জাকির নায়েকের ঢাকা সফর: ভারতের মন্তব্য নজরে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আপডেট সময় ১২:৫৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫