ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জওহরলাল নেহরুর উক্তি দিয়ে জয় উদযাপন করলেন জোহরান মামদানি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করে নিজের বিজয় উদযাপন করেছেন জোহরান মামদানি

বিজয়োৎসবে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মামদানি বলেন, ‘ইতিহাসে খুব কম সময়ই এমন মুহূর্ত আসে, যখন আমরা পুরোনো থেকে নতুনের পথে পা বাড়ায়…’

এই উক্তিটি নেহরুর ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসে দেওয়া বিখ্যাত ভাষণ “Tryst with Destiny” থেকে নেওয়া।

ভারতের স্বাধীনতার মুহূর্তে নেহরুর সেই ভাষণ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতন ও নতুন যুগের সূচনার প্রতীক। একইভাবে, ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী জোহরান মামদানির এই জয়ও দেখা হচ্ছে ডানপন্থী জাতীয়তাবাদের বিশ্বব্যাপী উত্থানের বিপরীতে এক নতুন অধ্যায় হিসেবে।

মামদানির বিজয়কে শুধু বহুসাংস্কৃতিক রাজনীতির জয় নয়, বরং ধনীদের বিরুদ্ধে শ্রমজীবী জনগণের সাফল্য হিসেবেও দেখা হচ্ছে।

নিউইয়র্কের এই তরুণ মেয়র নির্বাচিত হয়ে বলেন, ‘এ শহর তাদের, যারা প্রতিদিন পরিশ্রম করে জীবন গড়ে তোলে। আজকের এই বিজয় সেই মানুষের।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জওহরলাল নেহরুর উক্তি দিয়ে জয় উদযাপন করলেন জোহরান মামদানি

আপডেট সময় ০২:১৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫