ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির Logo ডাকসু নেতাকে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি: পাল্টা ব্যাখ্যায় ছাত্রদল নেতা Logo দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা, শিক্ষার্থীদের ক্ষোভ Logo হরমুজ খোলার পথে বাধা কী, জানালেন ইরানি স্পিকার Logo চট্টগ্রামের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার Logo ‘জামায়াত-শিবির রাজাকার’ স্লোগানে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo দেবিদ্বারে ক্লাস চলাকালে বৈদ্যুতিক ফ্যানসহ খসে পড়ল ছাদের পলেস্তারা Logo স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের মতো সরকারি গাড়ি সুবিধা চান হাসনাত Logo দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনার নতুন দফা শুরু হবে কি না-তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতিকে ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে’ এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে ‘অনেক এগিয়ে’ রয়েছে।

বর্তমান অস্থায়ী যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফা শান্তি আলোচনা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় অংশ নেবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে ২৭টি জাহাজকে হয় ফিরিয়ে দেওয়া হয়েছে, নয়তো ইরানি বন্দরে ফেরত পাঠানো হয়েছে।

রোববার প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র, যা হরমুজ প্রণালি পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে দাবি করা হয়।

সেন্টকম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজটিকে সতর্ক করার পর মার্কিন সেনারা সেটিতে ওঠে। ইরান এই ঘটনাকে জলদস্যুতা বলে অভিহিত করে বলেছে, এটি দুই দেশের ভঙ্গুর যুদ্ধবিরতির লঙ্ঘন।

ইরান প্রায় দুই মাস ধরে কৌশলগত হরমুজ প্রণালিতে নিজস্ব অবরোধ বজায় রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম বাড়ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। তবে ইরান এখনো প্রতিনিধি পাঠাবে কি না, তা নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিতে পারেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনো আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে পাকিস্তান কর্তৃপক্ষ আশা করছে, দুই পক্ষকেই আলোচনায় আনা সম্ভব হবে এবং বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

সূত্র: বিবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় ০৫:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনার নতুন দফা শুরু হবে কি না-তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতিকে ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে’ এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে ‘অনেক এগিয়ে’ রয়েছে।

বর্তমান অস্থায়ী যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফা শান্তি আলোচনা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় অংশ নেবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে ২৭টি জাহাজকে হয় ফিরিয়ে দেওয়া হয়েছে, নয়তো ইরানি বন্দরে ফেরত পাঠানো হয়েছে।

রোববার প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র, যা হরমুজ প্রণালি পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে দাবি করা হয়।

সেন্টকম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজটিকে সতর্ক করার পর মার্কিন সেনারা সেটিতে ওঠে। ইরান এই ঘটনাকে জলদস্যুতা বলে অভিহিত করে বলেছে, এটি দুই দেশের ভঙ্গুর যুদ্ধবিরতির লঙ্ঘন।

ইরান প্রায় দুই মাস ধরে কৌশলগত হরমুজ প্রণালিতে নিজস্ব অবরোধ বজায় রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম বাড়ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। তবে ইরান এখনো প্রতিনিধি পাঠাবে কি না, তা নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিতে পারেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনো আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে পাকিস্তান কর্তৃপক্ষ আশা করছে, দুই পক্ষকেই আলোচনায় আনা সম্ভব হবে এবং বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

সূত্র: বিবিসি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481