ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িতে অগ্নিসংযোগ Logo সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল-স্লোগান, আওয়ামীপন্থী ২ আইনজীবী গ্রেপ্তার Logo সংঘাত নয়, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে : গোলাম পরওয়ার Logo খেলাফত মজলিস নেতার পরিবারের ৫ জন নিহত, অলৌকিকভাবে বেঁচে গেল আবরার Logo আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান : ট্রাম্প Logo দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প Logo ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জামিনে কাজ করেছি: আদালতে মামুন খালেদের দাবি Logo মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জামিনে কাজ করেছি: আদালতে মামুন খালেদের দাবি

চুক্তির জন্য মিনতি করছে ইরান, বললেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান চুক্তির জন্য ‘মিনতি’ করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকাশ্যে তারা কেবল ‘প্রস্তাবটি বিবেচনা করছে’ বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান সামরিকভাবে বিধ্বস্ত হয়েছে এবং ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ নেই।

ইরানি আলোচকদের ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘খুব দেরি’ হয়ে যাওয়ার আগেই তাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ট্রাম্প লিখেছেন, ইরানি আলোচকরা খুবই ভিন্ন এবং ‘অদ্ভুত’। তারা আমাদের কাছে একটি চুক্তির জন্য ‘মিনতি’ করছে। তাদের এটাই করা উচিত। কারণ তারা সামরিকভাবে বিধ্বস্ত এবং তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। অথচ তারা প্রকাশ্যে বলছে, তারা কেবল ‘আমাদের প্রস্তাবটি দেখছে’। ভুল!!!

তিনি বলেছেন, ‌‘‘তাদের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই। কারণ একবার তা হয়ে গেলে আর ফিরে আসার পথ থাকবে না এবং সেটি মোটেও সুখকর হবে না!’’

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তির জন্য মরিয়া বলে ট্রাম্প দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরান মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত থামানোর জন্য আলোচনায় বসার কোনও পরিকল্পনা নেই।

বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রসঙ্গক্রমে বলছি, ইরানি নেতারা আলোচনা করছেন এবং তারা এতটাই মরিয়া হয়ে চুক্তি করতে চাইছেন যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু তারা সেটি প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছেন। কারণ তারা নিজেদের জনগণের হাতে খুন হতে পারেন। আবার তারা আমাদের সৈন্যদের হাতে হত্যার শিকার হওয়ারও ভয় পাচ্ছেন।

মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্প এই যুদ্ধ শেষ করতে চান। ইরান সংঘাতের কারণেই শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ওই বৈঠক পিছিয়ে যায়।

এদিকে, পাকিস্তানের শীর্ষ এক কূটনীতিক বলেছেন, ওয়াশিংটন ও তেহরান পরস্পরের বিপরীতমুখী প্রস্তাব দিলেও দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও চলছে। যুদ্ধ বন্ধের এই আলোচনার মধ্যেই বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

সূত্র: এনডিটিভি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িতে অগ্নিসংযোগ

চুক্তির জন্য মিনতি করছে ইরান, বললেন ট্রাম্প

আপডেট সময় ০৭:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান চুক্তির জন্য ‘মিনতি’ করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকাশ্যে তারা কেবল ‘প্রস্তাবটি বিবেচনা করছে’ বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান সামরিকভাবে বিধ্বস্ত হয়েছে এবং ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ নেই।

ইরানি আলোচকদের ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘খুব দেরি’ হয়ে যাওয়ার আগেই তাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ট্রাম্প লিখেছেন, ইরানি আলোচকরা খুবই ভিন্ন এবং ‘অদ্ভুত’। তারা আমাদের কাছে একটি চুক্তির জন্য ‘মিনতি’ করছে। তাদের এটাই করা উচিত। কারণ তারা সামরিকভাবে বিধ্বস্ত এবং তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। অথচ তারা প্রকাশ্যে বলছে, তারা কেবল ‘আমাদের প্রস্তাবটি দেখছে’। ভুল!!!

তিনি বলেছেন, ‌‘‘তাদের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই। কারণ একবার তা হয়ে গেলে আর ফিরে আসার পথ থাকবে না এবং সেটি মোটেও সুখকর হবে না!’’

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তির জন্য মরিয়া বলে ট্রাম্প দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরান মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত থামানোর জন্য আলোচনায় বসার কোনও পরিকল্পনা নেই।

বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রসঙ্গক্রমে বলছি, ইরানি নেতারা আলোচনা করছেন এবং তারা এতটাই মরিয়া হয়ে চুক্তি করতে চাইছেন যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু তারা সেটি প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছেন। কারণ তারা নিজেদের জনগণের হাতে খুন হতে পারেন। আবার তারা আমাদের সৈন্যদের হাতে হত্যার শিকার হওয়ারও ভয় পাচ্ছেন।

মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্প এই যুদ্ধ শেষ করতে চান। ইরান সংঘাতের কারণেই শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ওই বৈঠক পিছিয়ে যায়।

এদিকে, পাকিস্তানের শীর্ষ এক কূটনীতিক বলেছেন, ওয়াশিংটন ও তেহরান পরস্পরের বিপরীতমুখী প্রস্তাব দিলেও দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও চলছে। যুদ্ধ বন্ধের এই আলোচনার মধ্যেই বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

সূত্র: এনডিটিভি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481