ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চীনের এজেন্ট হিসেবে দোষী সাবেক পুলিশ সদস্যকে ক্ষমা করলেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

চলতি বছরের এপ্রিলে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয় ম্যাকম্যাহনকে। যদিও প্রসিকিউটররা তার সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন।

চীনের এজেন্ট হিসেবে কাজ করার ঘটনায় ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির সাবেক এক সদস্যকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এনওয়াইপিডির সার্জেন্ট থেকে প্রাইভেট ইনভেস্টিগেটর হওয়া মাইকেল ম্যাকম্যাহনের নামে হওয়া মামলার বিষয়ে ২০২৩ সালের জুনে দুই সপ্তাহ বিচার চলে। রায়ে জুরি তাকে বিদেশি এজেন্ট হিসেবে দোষী সাব্যস্ত করেন। যদিও ওই বিচারক তাকে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের একটি অভিযোগ থেকে খালাস দেন।

প্রসিকিউটরদের মতে, চীনের উহান শহরের সাবেক কর্মকর্তা, ভিন্নমতাবলম্বী জু জিন ও তার পরিবারকে ভয়ভীতি দেখানোর চীনা অভিযানের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাকম্যাহন। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল চাপ দিয়ে জুকে চীনে ফিরতে বাধ্য করা।

সাজাপ্রাপ্ত ম্যাকম্যাহনকে কারামুক্ত করতে তার অভিনেত্রী স্ত্রী মার্থা বায়ার্ন, রিপাবলিকান আইনপ্রণেতা মাইক ললার ও পিট সেশনসের প্রচারের পর শুক্রবার তার সাজা মওকুফ করেন ট্রাম্প।

ম্যাকম্যাহনের মামলা নিয়ে একটি বই লেখা তার স্ত্রী বায়ার্ন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, স্বামীর মুক্তিতে তারা শুধু ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা শেষ করতে চান না।

অন্যদিকে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে আইনপ্রণেতা ললার বলেন, ৯/১১ হামলার প্রাথমিক সাড়াদানকারী এনওয়াইপিডির কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করাই উচিত হয়নি।

ট্রাম্প কর্তৃক ম্যাকম্যাহনকে ক্ষমার বিষয়টি নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চীনের এজেন্ট হিসেবে দোষী সাবেক পুলিশ সদস্যকে ক্ষমা করলেন ট্রাম্প

আপডেট সময় ০৭:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫