ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চাঁদাবাজি বন্ধের ঘোষণা বিএনপি মনোনীত প্রার্থীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এম এ মান্নান বলেন, আমি কোনো দিন দুর্নীতি করিনি, বালুর ব্যবসা করিনি, সন্ত্রাস-চাঁদাবাজি করিনি।

তিনি আহ্বান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আসুন আমরা একসঙ্গে কাজ করি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসমাবেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাড. এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং নবীনগর উপজেলা বিএনপির তিন তিন বারের সভাপতি।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে নবীনগর থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করব। বালুর ব্যবসা পুরোপুরি বন্ধ করব। যে বালু মহলের কারণে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, সেটিও বন্ধ করা হবে। সঠিক নেতৃত্বের অভাবে তিতাস গ্যাস নবীনগরে এখনও আসেনি, আমি এমপি হলে নবীনগরে গ্যাস আনার সর্বোচ্চ উদ্যোগ নেব। পাশাপাশি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য কাজ করব, ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও উন্নত করব।

তিনি আরো বলেন, কিছু লোক নমিনেশন বঞ্চিত হয়ে আমার বিরোধিতা করছে, আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আপনারা আমার সম্পর্কে জানেন, আমি গত ৪০ বছর যাবৎ নবীনগরের প্রতিটা গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় দলের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে কাজ করেছি। আপনাদের ভালোবাসায় আজ ইতিহাস সৃষ্টি হয়েছে। এ নবীনগরের প্রতিটি রাস্তা, প্রতিটি সমস্যার খবর আমার জানা আছে। আমার প্রিয় নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি উবাইদুল হক লিটন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল।

জনসমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ধানের শীষের হয়ে ভোট চাইতে নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে মাঠে অবস্থান নেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সহ-সভাপতি ও নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এসকে হেলাল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মজিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চাঁদাবাজি বন্ধের ঘোষণা বিএনপি মনোনীত প্রার্থীর

আপডেট সময় ০১:৫২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫