ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চলতি মাসের শেষ দিকে পৃথিবীতে ফিরবেন শেনচৌ–২০ নভোচারীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

চীনের শেনচৌ–২০ মহাকাশযানের তিন মহাকাশচারী এরইমধ্যে মহাকাশে পার করেছেন ১৭০ দিনেরও বেশি সময়। ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে—এই তিনজন নভোচারী গত এপ্রিলের শেষ দিকে স্পেস স্টেশনে প্রবেশ করেন, ছয় মাস মেয়াদি মিশনের অংশ হিসেবে। অক্টোবরের শেষের দিকে তাদের পৃথিবীতে ফেরার কথা রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। খবর সিএমজির।

থিয়ানকং স্পেস স্টেশনে তারা গত সপ্তাহেও করছেন বিভিন্ন বৈজ্ঞানিক ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম।

মহাকাশ চিকিৎসা গবেষণায় চীনা নভোচারীরা ল্যাপটপ ও বিশেষ যন্ত্র ব্যবহার করে নানা আচরণগত পরীক্ষা সম্পন্ন করেছেন—যার মধ্যে ছিল দৃষ্টিক্ষেত্র, কার্যকর প্রশিক্ষণ ও মানসিক পর্যবেক্ষণ সম্পর্কিত পরীক্ষা। পাশাপাশি ইইজি পরীক্ষার মাধ্যমে দীর্ঘ সময়ের মহাকাশযাত্রা মানুষের মস্তিষ্ক ও দৃষ্টিগ্রহণে কী প্রভাব ফেলে, তার তথ্য সংগ্রহ করেছেন।

তারা লালা ও প্রস্রাবের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করছেন দীর্ঘ মহাকাশযাত্রায় অন্ত্রের জীবাণু পরিবর্তন শরীরের বিপাকক্রিয়া ও পরিপাকতন্ত্রে কীভাবে প্রভাব ফেলে তা জানতে।

ম্যাটেরিয়াল সায়েন্স গবেষণায় নভোচারীরা কন্টেইনারলেস পরীক্ষাগারে নমুনা পরিষ্কার, ইলেকট্রোড রক্ষণাবেক্ষণ এবং নতুন মাইক্রোব নিয়ন্ত্রণ প্রযুক্তির চিপ স্থাপনসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেছেন।

নিজেদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পেট, পেশি ও হৃদপিণ্ড পর্যবেক্ষণ করেছেন নভোচারীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চলতি মাসের শেষ দিকে পৃথিবীতে ফিরবেন শেনচৌ–২০ নভোচারীরা

আপডেট সময় ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫