ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে উপকূলে জেঁকে বসেছে শীত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বরগুনাপটুয়াখালীসহ দেশের উপকূলজুড়ে কার্তিকের শেষ সপ্তাহে হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। গত তিন-চার দিন ধরে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল হাওয়া জনজীবনে শীতের অনুভূতি আরো বাড়িয়ে তুলছে। পুরো উপকূলীয় অঞ্চলে বইছে উত্তরের ঠাণ্ডা বাতাস। যেন আগাম শীতের বার্তা নিয়ে এসেছে প্রকৃতি।

উপকূলীয় এলাকার মানুষ জানাচ্ছেন, গত তিন-চার দিন ধরেই রাত নামলেই অনুভূত হচ্ছে তীব্র শীতলতা। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, কমছে দৃষ্টিসীমা। মাছ ধরার নৌকার মাঝিরা বলেন, ভোরের দিকে নদীতে কুয়াশার চাদর পড়ে যোগাযোগে সমস্যা তৈরি হচ্ছে। তবে দিনের দিকে রোদ উঠলেও ঠান্ডা বাতাসের দাপটে গরম কাপড় ছাড়া বের হওয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে।

সরেজমিনে গত দুই ধরে গেছে, বরগুনার বেতাগী পৌর শহরে শীত আগাম বসে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। ভোরে রিকশাচালক, দিনমজুর, কৃষিজীবী ও জেলেরা কাজ করতে গিয়ে শীতে কাঁপছেন। ফুটপাতের খাবারের দোকানগুলোতে বেড়েছে গরম চাকফির চাহিদা। অপরদিকে শিশুরা ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানিয়েছেন, ইতোমধ্যে সর্দিকাশি, জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপকূলে উত্তর দিক থেকে বইতে থাকা শুষ্ক ও ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমে যাচ্ছে। শুক্রবার বরিশালের রাতের তাপমাত্রা ১৮ দশমিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো সামান্য কমতে পারে।

শীতের আগমনে কৃষক সমাজ কিছুটা স্বস্তি পেলেও ভোরের শিশিরে ফসলের ক্ষতি হওয়ার শঙ্কাও রয়েছে। সেই সঙ্গে নাব্যতা কমে যাওয়ায় নদীপথে নৌযান চলাচলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কার্তিকের শেষ সপ্তাহে শীতের এমন আগাম উপস্থিতি উপকূলের মানুষের দৈনন্দিন জীবনে নতুন ঋতুর আমেজ বয়ে এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে উপকূলে জেঁকে বসেছে শীত

আপডেট সময় ০২:৪৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫