ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘দুই-তৃতীয়াংশ মেজরিটির অহমিকায় জাতিকে ফ্যাসিবাদের দিকে নিচ্ছে সরকারি দল’ Logo সমালোচকরা এখন বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আসিফ নজরুল প্রকাশ: Logo প্রাথমিকে সশরীরেই চলবে পাঠদান: শিক্ষা প্রতিমন্ত্রী Logo গোপালগঞ্জে পুকুরের পানির নিচে মিলল এক ব্যারেল ডিজেল Logo রওশন আরা বেগম: এক অনন্য ব্যক্তিত্বের জীবনপথ Logo কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী Logo ট্রাম্পের ইরান হুমকিকে ‘মানসিকভাবে অস্বাভাবিক’ বললেন ডেমোক্র্যাট নেতা Logo যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ Logo যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না: ইরান Logo স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে স্থানীয়দের বিক্ষোভ

গোপালগঞ্জে পুকুরের পানির নিচে মিলল এক ব্যারেল ডিজেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সারাবিশ্বে যখন জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন, ঠিক সেই সময় এদেশের কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুতের অভিনব বিভিন্ন প্রক্রিয়ার আশ্রয় নিয়েছেন। তেমনই এক ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়।

সেখানে অভিযান চালিয়ে পুকুরের পানির নিচে থেকে এক ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। অধিক দামে জ্বালানি বিক্রির উদ্দেশ্যে ডিজেল লুকিয়ে রাখার অপরাধে আসমা বেগম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ অভিযানের নেতৃত্ব দেন।

ব্যবসায়ী আসমা বেগম কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘দুই-তৃতীয়াংশ মেজরিটির অহমিকায় জাতিকে ফ্যাসিবাদের দিকে নিচ্ছে সরকারি দল’

গোপালগঞ্জে পুকুরের পানির নিচে মিলল এক ব্যারেল ডিজেল

আপডেট সময় ০১:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

সারাবিশ্বে যখন জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন, ঠিক সেই সময় এদেশের কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুতের অভিনব বিভিন্ন প্রক্রিয়ার আশ্রয় নিয়েছেন। তেমনই এক ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়।

সেখানে অভিযান চালিয়ে পুকুরের পানির নিচে থেকে এক ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। অধিক দামে জ্বালানি বিক্রির উদ্দেশ্যে ডিজেল লুকিয়ে রাখার অপরাধে আসমা বেগম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ অভিযানের নেতৃত্ব দেন।

ব্যবসায়ী আসমা বেগম কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481