ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গোপালগঞ্জের ১৭ আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে বসে পিঞ্জরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে এ ১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

যোগদানকৃত অন্য নেতাকর্মীরা হলেন- আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেউড়ি, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ ও হাবি শেখ।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ইকবাল মুন্সী, কাজী অমিত, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করছি। উপজেলা বিএনপির সব নেতৃবৃন্দের সঙ্গে একত্রিত হয়ে এসএম জিলানীর হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আজকে যারা আমাদের দলে যোগদান করেছেন আমরা তাদের সানন্দে গ্রহণ করেছি। উপজেলায় অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গোপালগঞ্জের ১৭ আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫