ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গুজব ছড়াবেন না, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, “এআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। সংকটাপন্ন রোগীর যেসব চিকিৎসা প্রয়োজন, সেগুলোই দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

তিনি আরও জানান, এখনই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি, তবে প্রয়োজনে যেকোনো সময় বিদেশে নেওয়া হতে পারে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অতিরিক্ত গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “ম্যাডাম একজন রোগী। তার সব তথ্য প্রকাশ্যে বলা যায় না। চিকিৎসকরা সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করছেন।”

তিনি জানান, মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা যুক্ত আছেন, তাই বোর্ড মিটিংগুলো রাতেই হয়। দলের সিনিয়র নেতা ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানও চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো নিয়ে তিনি বলেন, “স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিক, কিন্তু অতি আবেগের বশবর্তী হয়ে কেউ গুজব ছড়াবেন না।”

বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। পরে চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন।

২৩ নভেম্বর সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে দলীয় নেতারা জানিয়ে আসছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গুজব ছড়াবেন না, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

আপডেট সময় ০১:১৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫