ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গানম্যান চান হিরো আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চেয়ে আবেদন করতে যাচ্ছেন তিনি।

হিরো আলম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর গণমাধ্যমে আসার পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছেন। এ কারণে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধান উপদেষ্টার কাছে গানম্যানের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও হিরো আলম কোন আসন বা কোন দল থেকে লড়বেন, তা নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘আমি আগে কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র হিসেবে লড়ার ইচ্ছা আছে। তবে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি এই চারটি দল থেকে আমাকে তাদের প্রতীকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভাবছি, সময় হলে সব জানাব।’

হিরো আলম আরও জানান, এবার তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। দল কিংবা স্বতন্ত্র যেভাবেই হোক না কেন, জনগণের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। সাহসিকতার সাথে রাজনীতিতে সক্রিয় থাকা হিরো আলমের জন্য এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীকে অংশ নেওয়াটা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গানম্যান চান হিরো আলম

আপডেট সময় ০১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫