ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

গাজা শাসনে ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ থাকছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার। বুধবার আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর খালেজ টাইমসের

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার ‘শান্তি পরিষদে’ যোগদানের আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা দিয়েছেন, আট দেশ নিজেদের আইনি প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা অনুসারে নথিতে স্বাক্ষর করবে। এর মধ্যে মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আগেই ‘শান্তি পরিষদে’ যোগদানের কথা জানিয়েছিল।

বিবৃতিতে মন্ত্রীরা ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রচেষ্টার প্রতি তাদের দেশের সমর্থন জানাবেন। গাজায় সংঘাতের অবসানের জন্য ব্যাপক পরিকল্পনায় তারা অংশ নেবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮০৩ নং প্রস্তাব দ্বারা গৃহীত একটি অন্তর্বর্তী সংস্থা হিসেবে শান্তি পরিষদের ম্যান্ডেট বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আট দেশের মন্ত্রী।

গাজায় শান্তি পর্ষদের লক্ষ্য হলো- স্থায়ী যুদ্ধবিরতি সুসংহত করা, গাজার পুনর্গঠনে সহায়তা করা এবং আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় অধিকারের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি এগিয়ে নেওয়া, যার ফলে এই অঞ্চলের সব দেশ ও জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ প্রশস্ত হবে।

গত সপ্তাহে মিসরের রাজধানী কায়রোতে প্রথমবারের মতো জাতীয় গাজা ব্যবস্থাপনা কমিটি (এনজিএসি) বৈঠক করে। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এটি ফিলিস্তিনি দল হামাসের পরিবর্তে গাজার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি গত সপ্তাহ থেকে শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার

আপডেট সময় ০২:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬