ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্র থেকে স্পেনকে বহিষ্কার করলেন নেতানিয়াহু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির সমন্বয়ের জন্য গঠিত একটি সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার থেকে স্পেনকে বহিষ্কার করা হয়েছে।

এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গড়ে তোলা হয়েছিল, যা গাজায় যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করে।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে নীতি, এবং লেবাননে সামরিক অভিযান নিয়ে স্পেনের তীব্র সমালোচনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সামনে ইসরায়েল নীরব থাকবে না। স্পেন আমাদের বীর সৈন্যদের, বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনীর সদস্যদের, অপমান করেছে।’

তিনি আরও বলেন, ‘এই কারণে আজ আমি কিরিয়াত গাতে অবস্থিত সমন্বয় কেন্দ্র থেকে স্পেনের প্রতিনিধিদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি, কারণ স্পেন বারবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘এই ভণ্ডামি ও বৈরিতা আমি মেনে নেব না। কোনো দেশ আমাদের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ চালালে তার তাৎক্ষণিক মূল্য দিতে হবে।’

সূত্র: আল-জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্র থেকে স্পেনকে বহিষ্কার করলেন নেতানিয়াহু

আপডেট সময় ০৯:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬