ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাজা ইস্যুতে ট্রাম্প বললেন ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে গাজা যুদ্ধের অবসান ঘটাতে আজ মঙ্গলবারও (৭ অক্টোবর) মিশরের শার্ম আল-শেখ শহরে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকবে।
ফিলিস্তিনি ও মিশরীয় কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, এই বৈঠকে মূলত এমন একটি বাস্তবতা তৈরির দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে করে বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু করা যায় — অর্থাৎ, সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দির মুক্তির শর্ত থাকবে। খবর বিবিসির।
ইসরায়েলের প্রধানমন্ত্রী গত ৪ অক্টোবর বলেছেন, তিনি “আগামী কয়েক দিনের মধ্যেই” জিম্মি মুক্তির ঘোষণা দিতে চান।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। এটি দীর্ঘস্থায়ী হবে বলে আমি বিশ্বাস করি।”
হামাস জানিয়েছে, তারা শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মতি দিয়েছে, তবে নিরস্ত্রীকরণ এবং গাজায় তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, ৬ অক্টোবর রাতের বৈঠক শেষ হয়েছে ইতিবাচক পরিবেশে এবং মঙ্গলবার নতুন করে বৈঠক হবে।

এই আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং মিশরীয় কর্মকর্তারা।

২০ দফা এই শান্তি পরিকল্পনায় যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি এবং তাৎক্ষণিকভাবে গাজায় মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, হামাস গাজা শাসন করবে না এবং ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাও রাখা হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি “ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী” এবং তা চুক্তিতে স্পষ্টভাবে লেখা নেই।

হামাস ৩ অক্টোবর এক বিবৃতিতে বলেছে, তারা বন্দি বিনিময়ের প্রস্তাবে রাজি “যদি প্রস্তাবিত শর্তগুলো পূরণ হয়” এবং গাজার প্রশাসন একটি “স্বাধীন প্রযুক্তিবিদ কমিটির হাতে” তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “ট্রাম্পের পরিকল্পনা এই দীর্ঘমেয়াদি সংঘাতের অবসানের একটি সুযোগ এনে দিয়েছে।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও মার্কিন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “আমরা মধ্যপ্রাচ্যে শান্তি আনতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পাশে আছি।”

তবে গাজায় এখনও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামাস প্রশাসন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন নিহত এবং ৯৬ জন আহত হয়েছেন। গাজা সিটির বহু এলাকায় এখনও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
গাজার দক্ষিণে একটি ‘মানবিক এলাকা’ নির্ধারণ করা হলেও, বিপুলসংখ্যক মানুষ এখনও শহরেই আটকা পড়েছে।
দুই পক্ষের দাবি যাচাই করা কঠিন, কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক সাংবাদিকদের স্বাধীনভাবে গাজায় প্রবেশে ইসরায়েল নিষেধাজ্ঞা জারি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাজা ইস্যুতে ট্রাম্প বললেন ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি’

আপডেট সময় ০৭:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫