ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাজা আগ্রাসনের প্রতিবাদে মালদ্বীপে নিষিদ্ধ ইসরায়েলি নাগরিক ও পণ্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

‘ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সংহতি’ প্রকাশ করে মালদ্বীপ ঘোষণা করেছে যে তারা ইসরায়েলিদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করছে।

মঙ্গলবার বিলাসবহুল পর্যটন দ্বীপপুঞ্জ মালদ্বীপ এ সিদ্ধাস্তের কথা জানায়। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু সংসদে আইনটি পাশের পরপরই এতে স্বাক্ষর করে অনুমোদন দেন।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই অনুমোদনটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা এবং চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মালদ্বীপ ফিলিস্তিনি ইস্যুর প্রতি তাদের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করছে।’

প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র আন্তজাতিক এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। মালদ্বীপের একটি ইসলামী প্রজাতন্ত্র, যেখানে ১ হাজার ১৯২টি প্রবাল দ্বীপ রয়েছে। এটি নির্জন সাদা বালুর সৈকত, অগভীর ফিরোজা রঙের লেগুন এবং রবিনসন ক্রুসো ধাঁচের অবকাশ যাপনের জন্য পরিচিত।

সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে মোট দু’লাখ ১৪ হাজার বিদেশি পর্যটকের মধ্যে মাত্র ৫৯ জন ইসরায়েলি পর্যটক এই দ্বীপপুঞ্জে ভ্রমণ করেছিলেন।

মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুতে ইসরায়েলি পর্যটকদের ওপর পূর্বের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগও নিয়েছিল। গাজা যুদ্ধের বিরোধিতা জানাতে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মালদ্বীপে বিরোধী দল ও সরকারপন্থী দলগুলো প্রেসিডেন্টের ওপর চাপ দিচ্ছিল।

মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর তাদের নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে অন্তত এক হাজার ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাজা আগ্রাসনের প্রতিবাদে মালদ্বীপে নিষিদ্ধ ইসরায়েলি নাগরিক ও পণ্য

আপডেট সময় ০৪:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬