ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটি গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। তিনি এই ঘোষণা দেন কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে।

এক বিবৃতিতে আনোয়ার বলেন, মালয়েশিয়া ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলের গাজায় মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বর্তমানে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির অংশ হিসেবে মিশর সীমান্তের রাফা ক্রসিং দিয়ে গাজায় সহায়তা বহনকারী ট্রাকগুলো প্রবেশ করছে।

তবে গত সপ্তাহে হামাসের বিরুদ্ধে ‘স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ তুলে ইসরায়েল সাহায্য সরবরাহ বন্ধ করে দেয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে ইসরায়েল পুনরায় সহায়তা প্রবেশের অনুমতি দেয়।

আনোয়ারের এই ঘোষণাকে অনেকেই দেখছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর মধ্যে গাজা সংকটে সক্রিয় ভূমিকা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

আপডেট সময় ০৪:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫