ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাজায় ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে ইসরায়েল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধবিরতির পর মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রবেশ কিছুটা সহজ হলেও এখনও গুরুতর বাধা রয়ে গেছে—জাতিসংঘের মানবিক পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো জানায়, চলতি সময়ে গাজায় প্রবেশ করতে চাওয়া চালানের মাত্র ৫ শতাংশ বাধাপ্রাপ্ত হচ্ছে, যা এ বছরের ১৯ মে থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তখন বাধাগ্রস্ত হচ্ছিল প্রায় ৮০ শতাংশ সহায়তা চালান।

তবে সহায়তা প্রবেশ সহজ হলেও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভয়াবহ চাপে আছে। পুরো গাজা উপত্যকায় এখন মাত্র এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্র কার্যক্রম চালাতে পারছে। ৩৬টি হাসপাতালের মধ্যে সচল আছে মাত্র ১৪টি এবং ১৬টি ফিল্ড হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র ১০টি। আর ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ১,৭০০-এর বেশি স্বাস্থ্যকর্মী নিহত হওয়ায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ভঙ্গুর হয়ে পড়েছে।

চিকিৎসা দলগুলো যেখানে সম্ভব জরুরি সেবা দিচ্ছে এবং রোগী সরিয়ে নেওয়ার কাজ করছে। কিন্তু হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড়, নোংরা পরিবেশ, অপর্যাপ্ত স্যানিটেশন এবং ব্যাপক কুপুষ্টি লক্ষ লক্ষ মানুষকে আরও ঝুঁকির মুখে ফেলছে।

জাতিসংঘ বলছে, মানবিক সহায়তার প্রবেশ ধীরে ধীরে বাড়লেও পরিস্থিতি স্থিতিশীল করতে জরুরি আন্তর্জাতিক সহায়তা এখনো অত্যন্ত প্রয়োজন।

সূত্র: আল জাজিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাজায় ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে ইসরায়েল

আপডেট সময় ১০:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫