ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গণভোটে ‘হ্যাঁ’ দিলেই স্বৈরতন্ত্রের অবসান হবে না : বদিউল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
স্বৈরাচারী শাসন ব্যবস্থার কাঠামো ব্যবহার করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দানবে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, এই কাঠামো যদি বহাল থাকে, তাহলে ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসুক না কেন, তার স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থেকেই যাবে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা ট্যাংকে চড়ে ক্ষমতায় আসেননি, উড়ে-পড়ে ক্ষমতায় আসেননি। তিনি ক্ষমতায় এসে সংবিধান বাতিলও করেননি। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের আমূল পরিবর্তন করে সেটিকে কার্যত পুনর্লিখন করেছেন। এই স্বৈরাচারী কাঠামোর মধ্য দিয়েই তিনি দানবে পরিণত হয়েছেন।

সুজন সম্পাদক বলেন, ধরুন গণভোটে ‘হ্যাঁ’ উত্তর এলো এবং সংস্কারগুলো সংবিধানে অন্তর্ভুক্তও হলো, তারপরও আমরা পুরোপুরি স্বৈরতন্ত্র থেকে মুক্ত হব—এ নিশ্চয়তা নেই। বিষয়টি অনেকাংশে নির্ভর করে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির ওপর।

তিনি আরো বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ কেবল কাগজেই থেকে যাবে। আমরা যদি গণতান্ত্রিক আচরণ না করি, তাহলে নির্বাচন যতই হোক না কেন, তা সুষ্ঠু হবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আশা করি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর কোনো বিকল্প নেই। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গণভোটে ‘হ্যাঁ’ দিলেই স্বৈরতন্ত্রের অবসান হবে না : বদিউল আলম

আপডেট সময় ০৬:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬