ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গণতন্ত্রের সৌন্দর্য মতপার্থক্য, তবে সার্বভৌমত্বে ঐক্য অটুট থাকবে: তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডাকসু প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় তারেক রহমান বলেন, Difference of Opinion গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে; তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত অটুট থাকবে। তিনি দেশের স্বার্থে তরুণ সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল। দেশ অনেক বেশি অস্থিতিশীল ছিল। নিশ্চয়ই আমি চাইব না, আমার সন্তানরাও এমন একটি বাংলাদেশ ফেইস করুক।

ডাকসু প্রতিনিধিদল প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশপন্থী রাজনীতি ধারণ করে দেশের স্বার্থে সকল প্রকার আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

এ সময় তারা ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গণতন্ত্রের সৌন্দর্য মতপার্থক্য, তবে সার্বভৌমত্বে ঐক্য অটুট থাকবে: তারেক রহমান

আপডেট সময় ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬