ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগিতা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

প্রধানত চিকিৎসকদের সহযোগিতা ছাড়া দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, খুব কঠিন পথে আছি। আপনারা আমাকে হেল্প করবেন।

আজ সোমবার (৩০ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএম‌ইউ) হার্ট ফেইলিউর ডিভিশন এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে এই কনফারেন্স আয়োজিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল চিকিৎসকদের সম্বোধন করে বলেন, আপনারা যে পেশায় নিযুক্ত এটি অত্যন্ত গৌরবের। আমি বিশ্বাস করি, ঈশ্বরের পরেই চিকিৎসকদের অবস্থান। এজন্য আপনাদের জানতে হবে আপনি কে।

তিনি বলেন, আপনি যদি অর্জিত শিক্ষার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত না নেন, ঈশ্বর এই অপরাধ ক্ষমা করবেন না। কারণ আপনার পরিবার, জনগণ এবং সরকার আপনার এই অবস্থানের জন্য অর্থ ব্যয় করেছে। আর আপনারা যদি মোরাল প্রিন্সিপাল থেকে দূরে সরে যাবেন, আপনারা ভাল চিকিৎসক হতে পারবেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনায় নিজের শ্রমের বর্ণনা দিয়ে বলেন, আমি যে জায়গায় আছি, স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি খুব বিনীতভাবে বলি, জনস্বাস্থ্য এভেইলেবল করার জন্য আমাকে দিনরাত কাজ করতে হচ্ছে। কিন্তু তিনটি শক্তি ছাড়া এই সেক্টরে কেউ সফল হতে পারে না।

প্রথমত ডাক্তারদের সহযোগিতা ব্যতীত বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতি কোনোদিন হবে না। দ্বিতীয়, ফার্মাসিউটিক্যাল প্রডিউসার। তাদের সত্যিকার সহযোগিতা ছাড়া জনস্বাস্থ্যকে সহজ ও সাবলীল করতে পারব না। সরকার হচ্ছে তৃতীয় শক্তি। এই তিনটির সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগিতা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৪৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬