ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: ডা. এফ এম সিদ্দিকী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বুকে ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার মেডিক্যাল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রবিবার (২৩ নভেম্বর) রাতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আপনারা জানেন গত কয়েক মাস বিএনপি চেয়ারপার্সন ঘন ঘন রোগে আক্রান্ত হয়েছেন। তিনি একাধিক সমস্যায় ভুগছেন। তাই আজ আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তার দ্রুত চিকিৎসা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর হয়তো আরও কিছু পরীক্ষা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা কঠিন। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

এ সময় মেডিক্যাল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: ডা. এফ এম সিদ্দিকী

আপডেট সময় ১২:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫