ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। গত তিন দিন ধরে তার চিকিৎসা চলছে। তিনি সেই চিকিৎসা নিতে পারছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, গত তিন ধরে তার অবস্থা একই পর্যায়ে আছে, মানে তিনি চিকিৎসকদের চিকিৎসা নিতে পারছেন। এটা ভালোর লক্ষণ। চিকিৎসা করা চিকিৎসকদের দায়িত্ব আর সুস্থ করা আল্লাহর হাতে। তাই সবাই আল্লাহর কাছে উনার জন্য দোয়া করেন।

বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ইংল্যান্ড, সৌদি আরব, চীন, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের যৌথ পরামর্শে তার চিকিৎসা চলছে। আন্তর্জাতিক চিকিৎসা ব্যবস্থার সব ধরনের সেবা তিনি পাচ্ছেন। উনার এই শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব না। তিনি আরেকটু সুস্থ হলে এবং উনার মেডিকেল বোর্ড সম্মতি দিলে আমরা সেটা জানাব।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে জানতে বহু মানুষ এভার কেয়ারে ভিড় করছেন- এসব বিষয়ে ডা. জাহিদ বলেন, এই হাসপাতালে বেগম খালেদা জিয়া ছাড়াও তিন শতাধিক রোগী ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক-নার্সসহ রোগীদের আসা যাওয়া করতে হয়। এই অবস্থায় এখানে ভিড় করলে অন্যদের চিকিৎসাসেবা ব্যহত হবে। তাই কাউকেই হাসপাতাল এলাকায় না আসার জন্য অনুরোধ করছি। আপনারা নিজ নিজ অবস্থান থেকেই উনার জন্য দোয়া করেন।

তিনি বলেন, গত ২৭ তারিখ থেকে বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উনার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিকভাবে যুক্ত আছেন তার ছেলে তারেক রহমান। মেডিকেল বোর্ডে ও বিদেশি চিকিৎসকদের সাথে যোগাযোগের বিষয়টি তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমান দেখভাল করছেন। আর হাসপাতালে তার পরিবারের সদস্যরা রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

আপডেট সময় ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫