ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল হতে পারবে শিক্ষার্থীরা: আসলাম চৌধুরী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

শিক্ষার্থীরা যদি খালেদা জিয়ার চরিত্র ও আদর্শ অনুসরণ করে তাহলে তারা দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী।

রোববার (১১ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত বিজয় সরণি ডিগ্রি কলেজে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক রফিকুল আলম বাছাবী।

উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ও অধ্যাপক রওশন আক্তারের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল কুদ্দুস চৌধুরী, অভিভাবক সদস্য মো. জহুরুল আলম জহুর, অধ্যাপক মো. নোমান, আবু তারেক খান, আবু সালেহ, মেজবাহ উদ্দিন ও শিব শংকর শীল। এ ছাড়াও শিক্ষক, অভিভাবক ও কলেজ পরিচালনা পরিষদের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, খালেদা জিয়ার স্বদেশপ্রেম ও আপসহীন নেতৃত্ব তাকে দেশের মানুষের হৃদয়ে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল হতে পারবে শিক্ষার্থীরা: আসলাম চৌধুরী

আপডেট সময় ০২:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬