ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়েন। বিবৃতি পাঠের সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং চোখের পানি মুছতে দেখা যায়। পরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় সময় রোববার ভোরে ইরান সরকার খামেনির মৃত্যুর ঘোষণা দেয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর তার মৃত্যুর খবর নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছিল।

খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে তার জীবন ও নেতৃত্ব নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইসরাইলের সঙ্গে যৌথ অভিযানে খামেনি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, “ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। এটি শুধু ইরানের মানুষের জন্য নয়, বরং বিশ্ববাসীর জন্য এক ধরনের বিচার।” ট্রাম্প আরও দাবি করেন, উন্নত গোয়েন্দা নজরদারি এড়াতে পারেননি খামেনি এবং অভিযানে তার সঙ্গে অন্য নেতারাও নিহত হয়েছেন।

এখন ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে আলোচনা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

আপডেট সময় ১১:০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬