ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান Logo সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা Logo সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ Logo লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু Logo জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর Logo ২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার Logo এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার Logo ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির Logo ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ Logo কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি

খামেনির মৃত্যুতে জাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও স্কুলগামী শিশুকন্যাসহ সব শহীদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ ) জাবি কেন্দ্রীয় শহিদ মিনারে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আধিপত্যবাদবিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে আগ্রাসন ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, রমজান মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও স্রষ্টার নৈকট্য লাভের মাস। অথচ এ সময় মুসলমানদের ওপর আঘাত হেনে যাচ্ছে বাতিল শক্তি। যুক্তরাষ্ট্র সরকার আধিপত্যবাদী মনোভাব নিয়ে পুরো বিশ্ব শাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। গায়েবানা জানাজার মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করছি, আগ্রাসীশক্তির অন্যায়কে কাপুরুষের মতো সহ্য করব না, বরং এর বিরুদ্ধে সোচ্চার থাকব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

খামেনির মৃত্যুতে জাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও স্কুলগামী শিশুকন্যাসহ সব শহীদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ ) জাবি কেন্দ্রীয় শহিদ মিনারে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আধিপত্যবাদবিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে আগ্রাসন ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, রমজান মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও স্রষ্টার নৈকট্য লাভের মাস। অথচ এ সময় মুসলমানদের ওপর আঘাত হেনে যাচ্ছে বাতিল শক্তি। যুক্তরাষ্ট্র সরকার আধিপত্যবাদী মনোভাব নিয়ে পুরো বিশ্ব শাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। গায়েবানা জানাজার মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করছি, আগ্রাসীশক্তির অন্যায়কে কাপুরুষের মতো সহ্য করব না, বরং এর বিরুদ্ধে সোচ্চার থাকব।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481