ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ক্ষমতা হারিয়ে আ.লীগ এখন ইসকন দিয়ে গুম-খুনের রাজনীতি করছে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করেছে, আর এখন ক্ষমতা হারিয়ে ইসকন দিয়ে গুম-খুন, অপহরণের পথ বেছে নিয়েছে।

শুক্রবার বিকালে নগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আবারও আগুন, গুম-খুনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। বিগত দিনে বিরোধী দল হরতাল ডাকলে, আগুন-ভাঙচুর ও মানুষ পুড়াতো আওয়ামী লীগ; কিন্তু মামলা করা হতো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

হাসান উদ্দিন সরকার টঙ্গী থেকে অপহৃত টিঅ্যান্ডটি জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। জনগণ এখন সব বুঝে ফেলেছে, এ অন্যায়ের বিচার একদিন হবেই।

৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন- মোস্তাফিজুর রহমান, বাবর আলী, আজিজুল হক রাজু মাষ্টার, তাজুল ইসলাম বেপারী, কামরুজ্জামান কামরুল, মোখলেছুর রহমান, সাদিকুর রহমান টিপু, মামুন ইব্রাহিম প্রমুখ।

৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আনিসুর রহমান খোকন মৃধা এবং সঞ্চালনা করেন আনোয়ার হোসেন সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন- সরকার রনি, হাবিবুর রহমান, কামরুজ্জামান, রহুল আমিন ও আব্দুল হাইসহ স্থানীয় নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ক্ষমতা হারিয়ে আ.লীগ এখন ইসকন দিয়ে গুম-খুনের রাজনীতি করছে’

আপডেট সময় ১২:১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫