ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে : তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে বিএনপি সারা দেশে ২০ হাজার কিলোমিটারের মতো খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা শহরের বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন।

কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
ঢাকার সবুজায়ন কমেছে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকার সবকিছু শুকনো হয়ে গেছে।

নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপন করতে চাই আমরা।
প্রত্যেক উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে। তিনি বলেন, অনেকদিন পরে দেশে এসেছি। বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু।

রাজনীতিতে বিরোধীদলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সে চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে।
ট্রাফিক সমস্যা নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব। মেট্রোরেল অনেক খরুচে, তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব।

ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চাই আমরা। অন্যান্য বিভিন্ন পেশার জন্য যেভাবে প্রস্তুত করা হয়, তেমনিভাবে পেশাদার ফুটবলার হবে। সেজন্য শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ওপরে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি তৃতীয় আরো একটি ভাষা শিক্ষার ওপরে নজর দেওয়া হবে।

তিনি বলেন, বাধ্যতামূলক যে কোনো একটি খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিটি শিক্ষার্থীকে, এমন পরিকল্পনা আছে বিএনপির। একই পরিকল্পনা থাকবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও। যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে : তারেক রহমান

আপডেট সময় ১২:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬