ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কোরআন ও সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য: জামায়াত আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রকৃত শান্তি, ন্যায় ও নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর বিধান বাস্তবায়ন এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা যদি সত্যিই আল্লাহর নিয়ামত ফিরে পেতে চাই, তাহলে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের বিধান মানতে হবে।”

সোমবার রাজধানীর মিরপুর ১৩ নম্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান, অথচ আমরা সবাই ইসলামী মূল্যবোধ থেকে সরে গেছি। সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অন্যায় ছড়িয়ে পড়েছে কারণ আমরা আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর আদেশ অমান্য করছি। নামাজে শান্তি পাই, কিন্তু বাইরে গিয়ে সেই শান্তি হারিয়ে ফেলি।”

তিনি আরও বলেন, “সমাজজীবনে, রাষ্ট্রজীবনে এমনকি পারিবারিক জীবনেও আমরা আল্লাহর কিতাব ও রাসূল (সা.)-এর সুন্নাহকে অনুসরণ করি না। তাই পৃথিবীতে প্রকৃত শান্তি ও সম্মান অর্জন সম্ভব নয় যতক্ষণ না মানুষ কোরআন ও সুন্নাহর পথে ফিরে আসে।”

জামায়াতে ইসলামী’র আমির বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর ২৩ বছরের নবুয়তের জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে সংগ্রামে। তিনি দেখিয়ে গেছেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা সংগ্রাম ছাড়া সম্ভব নয়।

ড. শফিকুর রহমান বলেন, “আগামী দিনে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করাই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “যদি আমাদের দেশবাসীর সেবা করার সুযোগ দেওয়া হয়, তবে আমরা সকল দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীদের হাত থেকে দেশকে মুক্ত করব ইনশাল্লাহ। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না।”

সভায় তিনি দেশের যুবসমাজকে কোরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কোরআন ও সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য: জামায়াত আমির

আপডেট সময় ০৮:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫