ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনো দল যদি তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, আবার ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে থাকতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ ও আমরা বিরোধী দল একসঙ্গে তাদের প্রতিরোধ করব।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ, এমনকি বিএনপির মানুষও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে রায় দিয়েছে। তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, গণহত্যার বিচার ও সংস্কার হতে হবে। এই কাজগুলোকে উপেক্ষা করে এই সরকার যদি মনে করে তারা জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে, সংসদ স্বাভাবিকভাবে ফাংশন করবে, এটা কখনোই সম্ভব নয়।

সারজিস আলম বলেন, জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে বিএনপি যাত্রা শুরু করল। বাংলাদেশের মানুষের কাছে তারা ভালো বার্তা দিল না।

তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী, সংসদে স্পিকার সরকারি দলের হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার কথা। কিন্তু সেটি বিএনপির কায়সার কামালকে দেওয়া হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। এর মাধ্যমে বিএনপি স্বৈরাচার সরকারের লেজ ধরে তাদের কার্যক্রম শুরু করল। এটি আমাদের মর্মাহত করেছে।

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে সারজিস বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। আমরা নির্ভার ছিলাম। মনে করেছিলাম ভোট গণনা সুষ্ঠু হবে। কিন্তু বাংলাদেশের সব আসনে না হলেও প্ল্যান করে কিছু টার্গেটেড আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। না হলে ২১২ আসনের বিপরীতে ৬৮ আসন সংখ্যাটা এমন হতো না। আমরা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে, স্থানীয় নির্বাচনে যদি বিন্দুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হয়, আমরা আমাদের জায়গা থেকে শুধু প্রতিরোধ নয়, প্রতিহতও করব।

সারজিস আরও বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা সাংবাদিকের কার্ড নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনায় ফলাফলকে প্রভাবিত করেছেন। তারা পোলিং এজেন্টদের টাকা বিনিময়ে কিনে নিয়ে প্রভাব বিস্তার করেছেন। কিছু জায়গায় তারা প্রশাসনকে প্রভাবিত করেছেন। স্থানীয় নির্বাচনে আমরা এই সুযোগ দেব না।

এনসিপির এই নেতা বলেন, আমরা ১১ দলীয় জোট স্থানীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করি কিংবা জোটগতভাবে করি, কোনো ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না। আমরা আগে যে ভুল করেছি, এবার সেই ভুল হতে দেব না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

আপডেট সময় ০৬:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬