ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কুরআন মাহফিলে বয়ানরত অবস্থায় অসুস্থ বক্তার মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বয়ানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন একজন ইসলামী বক্তা। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তিনি মারা যান।

তিনি সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। চিকিৎসকরা বলে মওলানা সাহেব হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে কুরআন মাহফিলের অনুষ্ঠানে ইসলামী বয়ান চলছিল।

মাওলানা ফরিদুল ইসলাম ওই মঞ্চে বয়ান করছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ও শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন। ওয়াজ শুনতে আসা লোকজন কিছু বুঝে ওঠার আগেই তিনি ঢলে পড়েন মঞ্চে সামনের টেবিলে। আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে তাকে প্রথমে গোবিন্দগঞ্জ ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতভর চিকিৎসা দেওয়া হলেও সোমবার গভীর রাতে তিনি মারা যান।

স্বজনরা জানান, ফরিদুল ইসলাম উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম। মঙ্গলবার আসরের নামাজের পর তাকে সদর উপজেলার খামার গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কুরআন মাহফিলে বয়ানরত অবস্থায় অসুস্থ বক্তার মৃত্যু

আপডেট সময় ০৪:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫